ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬

2026-05-26T19:21:19+00:00
2026-05-26T19:21:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে পোড়াদিয়া রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি ভাঙা হয়ে ফরিদপুরের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে খণ্ডিত দেহ পড়ে থাকতে দেখা যায়।


প্রথমদিকে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। নিহত আব্দুল আউয়ালের বাড়ি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে। 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   ফরিদপুর  ট্রেনে কাটা  বৃদ্ধের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: