কালিহাতীতে বিল থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার সরাগী গ্রামে তোফাজ্জল হোসেন (৩৬) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক

2026-05-26T19:35:32+00:00
2026-05-26T19:35:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কালিহাতীতে বিল থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:৩৫ পিএম 
তোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার সরাগী গ্রামে তোফাজ্জল হোসেন (৩৬) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সরাগী গ্রামের পূর্ব পাশে বল্লা বিল থেকে মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে স্থানীয়রা গ্রামের একটি নির্জন স্থানে রক্তের দাগ দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত তোফাজ্জল হোসেন উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার পর তোফাজ্জল নিজ বাড়ি থেকে পাশের একটি দোকানে ভুসি কিনতে বের হন। এরপর রাতভর তিনি বাড়িতে ফিরেনি পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরিসহ আমরা মরদেহ খুঁজাখুঁজি করে না পেয়ে চলে যাই। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে এসে বিলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল  মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কালিহাতী  বিল  গলাকাটা মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: