সন্ধ্যায় নদীতে আকস্মিক ঝড়ে দুই জেলে নিখোঁজ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাসহ দুই জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় নদীর চাখার ইউনিয়নের শেষপ্রান্তে

2026-05-27T13:39:21+00:00
2026-05-27T13:39:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সন্ধ্যায় নদীতে আকস্মিক ঝড়ে দুই জেলে নিখোঁজ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের বানারীপাড়ায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাসহ দুই জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় নদীর চাখার ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত মীরেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নদীতে মাছ ধরার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দুটি নৌকা নদীর তীব্র ঢেউ ও বাতাসের মধ্যে পড়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান। এ সময় নদী থেকে জেলেদের ব্যবহৃত মাছ ধরার জাল উদ্ধার করা হলেও নিখোঁজ দুই জেলে কিংবা তাদের নৌকার কোনো সন্ধান পাওয়া যায়নি।


স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চাখার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের চাচাতো ভাই মো. আউয়াল হোসেন। অন্য নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বানাড়ীপাড়া  আকস্মিক ঝড়  নদী  নিখোঁজ জেলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: