জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে

2026-05-28T08:09:45+00:00
2026-05-28T08:09:45+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৮:০৯ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহে আয়োজিত এ প্রধান জামাতে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ, বিচার বিভাগের সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ঈদের নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই ঈদগাহ এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়। মুসল্লিদের সুবিধার্থে নিরাপত্তা, ওজুখানা, চিকিৎসাসেবা এবং পৃথক প্রবেশপথসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিশেষভাবে নারীদের জন্য আলাদা নামাজের স্থান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়। পাশাপাশি ভিআইপি অতিথিদের জন্যও বিশেষ ব্যবস্থাপনা ছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার ছিলেন নারী মুসল্লি।

ঈদের প্রধান জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ভোর থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে থাকেন।

এএডি/


  বিষয়:   জাতীয়  ঈদগাহ  ঈদুল  আজহা  প্রধান  জামাত  অনুষ্ঠিত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: