বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে

2026-05-28T08:21:49+00:00
2026-05-28T08:21:49+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৮:২১ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে জড়ো হন। জামাত শুরুর আগেই মসজিদের মূল ভবন ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন ক্বারি ইসহাক।

ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদে মোট পাঁচটি জামাত আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রথম জামাতের পর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরবর্তী জামাতগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন দায়িত্বশীল আলেম ইমামতি করবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রতিটি জামাতের জন্য আলাদা ব্যবস্থাপনা রাখা হয়েছে। এছাড়া নির্ধারিত ইমাম বা মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঈদ জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এএডি/


  বিষয়:   বায়তুল মোকাররম  ঈদুল  আজহা  প্রথম  জামাত  অনুষ্ঠিত  মুসল্লি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: