‘আমার জন্য সবাই দোয়া করবেন ঈদ মোবারক’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিনের শারীরিক লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঈদকে সামনে রেখে সামাজিক মাধ্যমে দেওয়া

2026-05-28T09:13:38+00:00
2026-05-28T09:13:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘আমার জন্য সবাই দোয়া করবেন ঈদ মোবারক’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:১৩ এএম 
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের শারীরিক লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঈদকে সামনে রেখে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ভক্তদের দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, আবারও অভিনয়ে ফিরতে চান দর্শকদের ভালোবাসার টানেই।

ঈদের আগের রাতে নিজের ফেসবুক পোস্টে তানিয়া লেখেন, আল্লাহর রহমত এবং সবার দোয়ায় তিনি এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। তার প্রতি ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেত্রী।

তিনি আরও জানান, খুব শিগগিরই দর্শকদের সামনে ফিরতে চান। ঈদের সময় ভক্তদের সঙ্গে লাইভে এসে কথা বলার ইচ্ছার কথাও উল্লেখ করেন পোস্টে। তানিয়ার ভাষায়, ‘আপনাদের জন্যই আমি আবার ফিরতে চাই, ইনশাআল্লাহ খুব দ্রুতই দেখা হবে।’

চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ফেব্রুয়ারিতে ঢাকায় তার প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও কিছুদিন আগে আবারও অসুস্থ হওয়ার খবর সামনে আসে।
আরও পড়ুন

তবে সাম্প্রতিক এই পোস্টে আশার বার্তা পেয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা। সামাজিক মাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তাকে আবারও নাটকের পর্দায় দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমানে তানিয়া বৃষ্টি ছোটপর্দার পরিচিত ও ব্যস্ত অভিনেত্রীদের একজন। বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন।

এএডি/


  বিষয়:   ঈদ মোবারক  জনপ্রিয়  অভিনেত্রী  তানিয়া বৃষ্টি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: