বিরোধীদলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থি হওয়ার আহ্বান নাহিদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের বর্তমান অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক

2026-05-28T11:34:45+00:00
2026-05-28T11:34:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বিরোধীদলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থি হওয়ার আহ্বান নাহিদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:৩৪ এএম 
সংগৃহীত ছবি
দেশের বর্তমান অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, চলমান সংকট নিরসনে সরকারকে এককভাবে নয়, বরং বিরোধী দলগুলোর সঙ্গে সমন্বয় করেই এগোতে হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ বর্তমানে বহুমাত্রিক সংকটের মুখোমুখি। অর্থনৈতিক চাপের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তার মতে, জনগণের স্বস্তি ফেরাতে কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
আরও পড়ুন

তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ বা সাময়িক উদ্যোগ দিয়ে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। সরকারের উচিত হবে বিরোধী দলগুলোর আস্থা অর্জন করে রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরি করা। এতে সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলা সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গেও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। তাই নতুন বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

এএডি/


  বিষয়:   বিরোধী  সরকার  সংস্কার  নাহিদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: