চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’

2026-05-28T11:57:57+00:00
2026-05-28T12:40:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ১২:৪০ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড। একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কার্যক্রম চালাচ্ছে।
আরও পড়ুন

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাদের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নিচ্ছে। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং দুটি হাইস্পিড বোটসহ অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ঘটনার পরপরই কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   চট্টগ্রাম  তেলবাহী  জাহাজ  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: