পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত ক্ষণে দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী। বৃহস্পতিবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা ও দোয়া কামনা করেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারী লেখেন, সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আমাদের কুরবানী কবুল করুন, জীবনকে বরকতময় করুন। ত্যাগের শিক্ষা, ইব্রাহিম (আ.)-এর আত্মসমর্পণ, আর ইসমাইল (আ.)-এর আনুগত্য আমাদের হৃদয়ে জীবন্ত হোক। ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আমাদের কুরবানী, সিজদা ও জীবনকে কবুল করুন।
দলীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীকে কুরবানির প্রকৃত শিক্ষা তথা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তিনি তার দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।
/কহু