ঈদের দিনে গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস

2026-05-28T13:28:36+00:00
2026-05-28T13:28:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের দিনে গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১:২৮ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির যানবাহনের সংঘর্ষের কারণেই হতাহতের এ ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএডি/

  বিষয়:   ঈদ  দিন  বাস  মোটরসাইকেল  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: