মুহাম্মদ (সা.) যেভাবে ঈদ উদযাপন করতেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ইবাদত, ত্যাগ ও আনন্দের এক মহান দিন। এ দিনটি শুধু উৎসব নয়; বরং আল্লাহর সন্তুষ্টি

2026-05-28T18:30:43+00:00
2026-05-28T18:30:43+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
ইসলাম
মুহাম্মদ (সা.) যেভাবে ঈদ উদযাপন করতেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৬:৩০ পিএম 
মদিনা শহর। ছবি : সংগৃহীত
ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ইবাদত, ত্যাগ ও আনন্দের এক মহান দিন। এ দিনটি শুধু উৎসব নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন, কৃতজ্ঞতা প্রকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য সুযোগ। ইসলামে ঈদের দিনকে সুন্দর ও অর্থবহ করার জন্য কিছু সুন্নত ও আদবের নির্দেশনা রয়েছে, যা ঈদের আধ্যাত্মিকতা ও সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে।

নিচে ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নত ও আমল নিয়ে নিচে আলোচনা করা হলো।

তাকবিরে তাশরিক পাঠ করা

জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আছর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ আমল। এটি এক ধরনের আল্লাহর মহিমা ঘোষণা ও কৃতজ্ঞতার প্রকাশ।

তাকবির হলো, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৫৬৫১)

বিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন

ঈদের দিনে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখা সুন্নত। এর মধ্যে রয়েছে, ‘গোসল করা, মেসওয়াক করা, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করা ও সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা।

পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার সুন্নত, তবে নারীদের জন্য বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার না করাই উত্তম। ঈদের মূল শিক্ষা হলো পরিচ্ছন্নতা, শালীনতা ও বিনয় প্রকাশ।

ঈদের শুভেচ্ছা বিনিময়

ঈদের দিনে মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রকাশ করেন। সাহাবায়ে কেরাম (রা.) ঈদের দিন একে অপরকে বলতেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’। (সুনানে কুবরা লিল বায়হাকি : ৬২৯৪)

অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন। 

ঈদের এসব সুন্নত ও আদব শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়; বরং এগুলো মুসলিম জীবনে আত্মিক পরিশুদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। এভাবেই ঈদ হয়ে ওঠে ইবাদত ও আনন্দের এক পূর্ণাঙ্গ সমন্বয়।

/এসএকে


  বিষয়:   মুহাম্মদ. (সা.)  ঈদ  উদযাপন 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: