‘ডোনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় পাঠানোয় যা বললেন পাটওয়ারী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ধারাবাহিকতায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ডিপ্লোম্যাসির অংশ।বৃহস্পতিবার

2026-05-29T13:57:22+00:00
2026-05-29T13:57:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘ডোনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় পাঠানোয় যা বললেন পাটওয়ারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১:৫৭ পিএম 
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ধারাবাহিকতায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ডিপ্লোম্যাসির অংশ। 

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে করা পোস্টে এই মন্তব্য করেন তিনি। 

পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ডোনাল্ড ট্রাম্প নামক মহিষ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে, এটাকে সাধুবাদ জানাই। এটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ এবং প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি অসীম ভালোবাসা ও সাহসিকতার দৃষ্টান্ত। 

তিনি আরও লেখেন, সরকার এর মাধ্যমে জানান দিলো যে, এই সরকারের হায়ার করা পররাষ্ট্রমন্ত্রী মি. খলিল সাহেব আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছেন, তার ধারাবাহিকতায় এই মহিষ ডিপ্লোম্যাসি। 

 
চুক্তি অনুযায়ী এই সরকারকে আমেরিকার স্বার্থ রক্ষা করতে হবে, তারই নিদর্শন হিসেবে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেশবাসীকে দেখার এবং প্রতিনিয়ত স্মরণ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা যারা পশুপ্রেমী, তাদের মন জয় করেছেন। বাংলাদেশের চিড়িয়াখানাকে সমৃদ্ধশালী করেছেন। আমেরিকা-বাংলাদেশ চুক্তিকে টেকসই করেছেন। অন্যদিকে ভারতীয় গো-রক্ষা আন্দোলনকেও প্রভাবিত করে মোদির পক্ষ থেকেও ধন্যবাদ আদায় করেছেন। এবং এই ডিপ্লোম্যাটিক পিআর উদ্যোগের মাধ্যমে কিছু অর্থনৈতিক স্বাবলম্বিতাও অর্জন করা হয়েছে। 
 
সবশেষে তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিটে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের জোর দাবি জানান।


/ইউএমএইচ
  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  মহিষ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: