বৈষম্যহীন দেশ গঠনে সবার সহযোগিতা কামনা সমাজকল্যাণ মন্ত্রীর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক বাংলাদেশ

2026-05-29T19:44:48+00:00
2026-05-29T19:44:48+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বৈষম্যহীন দেশ গঠনে সবার সহযোগিতা কামনা সমাজকল্যাণ মন্ত্রীর
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:৪৪ পিএম 
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের সমস্যা সমাধানে পাশে দাঁড়ালে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, সামাজিক ঐক্য ও সহমর্মিতা বজায় থাকলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে।

মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি সবার কাছে দোয়া চান। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং আগামী ৩০ মে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি সব মসজিদ, মন্দির ও গির্জায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনার অনুরোধও করেন।

অনুষ্ঠান শেষে তিনি ঘোড়াঘাট উপজেলার পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদী পরিদর্শন করেন এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

/এসএকে


  বিষয়:   বৈষম্যহীন  দেশ  গঠন  সহযোগিতা  কামনা  সমাজকল্যাণ  মন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: