ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার খুলছে অফিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। টানা সাত দিনের বিরতি

2026-05-30T12:22:37+00:00
2026-05-30T12:35:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার খুলছে অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:২২ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। টানা সাত দিনের বিরতি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

লম্বা এ ছুটি শেষ হওয়ায় কর্মজীবীদের মধ্যে একদিকে যেমন ছুটির ক্লান্তি শেষ হচ্ছে, অন্যদিকে আবারও শুরু হচ্ছে দৈনন্দিন কর্মব্যস্ততা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে শুরু হওয়া ঈদের ছুটি নির্বাহী আদেশে বাড়িয়ে মোট সাত দিনে উন্নীত করা হয়। ঈদুল আজহা উদযাপনের পর টানা এই ছুটি ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকে।

আগে থেকেই নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যুক্ত হওয়ায় এবার চাকরিজীবীরা তুলনামূলক দীর্ঘ সময় পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর সুযোগ পান। ছুটি শেষে সোমবার থেকে আবারও সচল হচ্ছে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক চাকা। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারও একই দিনে কার্যক্রম শুরু করবে।
আরও পড়ুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্ধারিত সময় অনুযায়ী লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ঈদুল আজহা উপলক্ষে শুরুতে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারণ করা হয়। ঈদের দিন ২৮ মে সাধারণ ছুটি হিসেবে যুক্ত ছিল। পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করে টানা বিরতি আরও একদিন বাড়ানো হয়, ফলে ৭ দিনের দীর্ঘ ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

ছুটির এই দীর্ঘ সময়ে দেশের জরুরি সেবাসমূহ স্বাভাবিকভাবে চালু ছিল। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগসহ গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানগুলো নিয়মিত দায়িত্ব পালন করেছে। এছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা এবং জরুরি পরিবহন ব্যবস্থাও ছুটির আওতার বাইরে থেকে চালু ছিল।

টানা ছুটি শেষে এখন আবারও পুরোনো ছন্দে ফিরছে কর্মজীবন। সরকারি দপ্তর থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত সবখানেই সোমবার থেকে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম। ফলে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে আবারও গতি ফেরার প্রত্যাশা করা হচ্ছে।

এএডি/
  বিষয়:   ঈদ  দীর্ঘ  ছুটি  সোমবার  অফিস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: