কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

নেত্রকোণা সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোণার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (২৯ মে)

2026-05-30T12:35:43+00:00
2026-05-30T14:02:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
নেত্রকোণা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ২:০২ পিএম
নিরব ও সোহান। সংগৃহীত ছবি
নেত্রকোণার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন। 

নিহতরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত একজন মোটরসাইকেল চালক। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন বলেন, শুক্রবার দুই বন্ধু একটি মোটরসাইকেল ভাড়া করে ঘুরতে বের হন। রাতের বেলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। 

গুরুতর আহত মোটরসাইকেলের চালক ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। নিহত দুজনের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 


/ইউএমএইচ
 



  বিষয়:   নেত্রকোণা  মোটরসাইকেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: