ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের

2026-05-30T14:19:12+00:00
2026-05-30T14:19:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ২:১৯ পিএম 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

শনিবার (৩০ মে) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার।

মৃত চার মাস বয়সী শিশু ২২ মে হামের উপসর্গে ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কিশোরগঞ্জের পূর্ব ঝিনারই গ্রামের বাসিন্দা। অপর সাড়ে তিন মাস বয়সী শিশু ২৫ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ভর্তি হয়েছিল। গতকাল সকালে তার মৃত্যু হয়। সে ময়মনসিংহ নগরের আকুয়ার বাসিন্দা।  


হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজে কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ছে। আক্রান্তের সংখ্যাও কমে আসবে।  

গত ১৭ মার্চ থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৪৯ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু। এই সময়ে কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেনি। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১১৬ শিশু।


/ইউএমএইচ



  বিষয়:   ময়মনসিংহ  হাম  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: