প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিলে শুরু পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরেজমিন পরিদর্শন ও অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।শনিবার

2026-05-30T14:43:41+00:00
2026-05-30T14:43:41+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিলে শুরু পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ২:৪৩ পিএম 
রাজধানীর হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজউক। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরেজমিন পরিদর্শন ও অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

শনিবার (৩০ মে) সকাল থেকে দেড় শতাধিক পরিচ্ছন্নতাকর্মী নিয়ে লেকের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণের কাজ চলছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়কে জমে থাকা বর্জ্য ও ময়লা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।


প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনব্যবস্থা সচল করা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিরঝিলে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, কোরবানির ঈদের সময় লেকের আশপাশে সাধারণত বেশি পরিমাণ আবর্জনা জমে থাকে। এ কারণে প্রতি বছরই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, চলমান অভিযান প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।



/ইউএমএইচ



  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  হাতিরঝিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: