আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে ছিল : অপু বিশ্বাস

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত জুটি অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিন

2026-05-30T14:58:49+00:00
2026-05-30T15:02:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে ছিল : অপু বিশ্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ২:৫৮ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ৩:০২ পিএম
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত জুটি অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিন পর এক সাক্ষাৎকারে সেই গোপন বিয়ের সময়কার বেশ কিছু স্মৃতি সামনে এনেছেন অপু বিশ্বাস। বিশেষ করে বিয়ের পোশাক লুকিয়ে রাখার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, বিয়ের দিন পরিবারকে পার্লারে যাওয়ার কথা বলে তিনি গুলশানে শাকিব খানের বাসায় পৌঁছান। সেদিন পারিবারিক একটি অনুষ্ঠানে বাসার অধিকাংশ সদস্য বাইরে থাকায় পরিবেশ ছিল অনেকটাই নিরিবিলি। সেই সুযোগেই কাজীর উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

স্মৃতিচারণ করতে গিয়ে অপু জানান, বিয়ের জন্য প্রস্তুত রাখা লেহেঙ্গাটি বাসার খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। শুধু পোশাকই নয়, তার ব্যবহারের গয়নাগাটিও রাখা হয়েছিল এমন একটি ব্যাগে, যেখানে শাকিব খানের ব্যক্তিগত পোশাক সংরক্ষণ করা হতো। পুরো আয়োজন ছিল অত্যন্ত গোপনীয়, যাতে কোনোভাবেই বিষয়টি বাইরে প্রকাশ না পায়।
আরও পড়ুন

বিয়ে সম্পন্ন হওয়ার পরও সেদিন সন্ধ্যার আগেই নিজের বাসায় ফিরে যান অপু। কারণ পরিবারের কাছে দেওয়া সময়সীমার মধ্যে বাসায় পৌঁছানো জরুরি ছিল। পরদিন থেকেই শুরু হয় শুটিংয়ের ব্যস্ততা। তবে বিয়ের বিষয়টি গোপন রাখায় দুজনই নিজ নিজ বাসায় অবস্থান করতেন এবং স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যেতেন।

অভিনেত্রী জানান, একসঙ্গে বিভিন্ন আউটডোর শুটিংয়ে অংশ নেওয়া এবং পারস্পরিক আচরণের কারণে ধীরে ধীরে তার মায়ের মনে সন্দেহ তৈরি হয়। যদিও শুরুতে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে নানা ঘটনা ও পারিবারিক আলোচনার মধ্য দিয়ে বিয়ের প্রায় ছয় মাস পর পরিবারের সদস্যরা তাদের সম্পর্কের বাস্তবতা জানতে পারেন।

শুধু অতীত স্মৃতিই নয়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি মনে করেন, দীর্ঘদিন পর যদি তাকে এবং শাকিব খানকে কেন্দ্র করে নির্মিত কোনো বিশুদ্ধ রোমান্টিক চলচ্চিত্র নির্মিত হয়, তাহলে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হবে। বর্তমান সময়ে শাকিবের অধিকাংশ সিনেমা অ্যাকশন নির্ভর হলেও দর্শক এখনো তাদের রোমান্টিক জুটিকে পর্দায় দেখতে আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।

এএডি/


  বিষয়:   আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে ছিল : অপু বিশ্বাস 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: