নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই

2026-05-30T15:27:34+00:00
2026-05-30T15:31:45+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ৩:৩১ পিএম
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সেখানে জড়ো হন। 

শনিবার (৩০ মে) দুপুর ১টায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন। ধীরে ধীরে তা জনসমুদ্রে রূপ নেয়।  

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।  


সরেজমিনে দেখা যায়, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং কর্মসূচি সফল করতে তারা বিভিন্ন স্লোগান দেন।  

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর ১৬টি স্পটে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।  

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শকে ধারণ করে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 



/ইউএমএইচ



  বিষয়:   নয়াপল্টন  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: