‘জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা।

2026-05-30T15:37:59+00:00
2026-05-30T15:37:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:৩৭ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। তাই তার শাহাদাতবার্ষিকীতে এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত।

শনিবার (৩০ মে) রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে বিএনপি বিভিন্নভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। দলটি যেহেতু দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তাই শুধু সরকার নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও যার যার অবস্থান থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে দেশ গঠনে নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তারা।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।



/ইউএমএইচ


  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী  জিয়াউর রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: