ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ডেমরা বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক

2026-05-31T14:31:54+00:00
2026-05-31T14:31:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ডেমরা বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধরা হলেন- সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

রোববার (৩১ মে) সকাল সাড়ে সাতটার দিকে বাঁশেরপুল জেডএসআরএম নামক স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 
আরও পড়ুন

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এএডি/


  বিষয়:   ডেমরা  স্টিল  মিল  বিস্ফোরণ  দগ্ধ  শ্রমিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: