৩ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে আবারও আগামী ৩ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ

2026-05-31T17:00:08+00:00
2026-05-31T18:03:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৩ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা
হবিগঞ্জ-সিলেট রুট
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৬:০৩ পিএম
পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়। ছবি : সংগৃহীত
নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে আবারও আগামী ৩ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়। 

রোববার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিজস্ব কার্যালয়ে সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল এ ঘোষণা দেন। এ সময় আহবায়ক ফজলুর রহমান চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আবু মঈন চৌধুরী বলেন, ‘মৌলভীবাজার জেলার এসএমএস পরিবহনের মালিক-শ্রমিকদের একতরফা সিদ্ধান্ত ও প্রভাব খাটিয়ে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস সার্ভিসকে হয়রানি ও শ্রীমঙ্গল মৌলভীবাজার লাইনে বন্ধ করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আগামী ৩ জুন ভোর ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।’


এদিকে বাস ধর্মঘটকে প্রত্যাখ্যান করে সাধারণ মানুষ বলছেন, নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে যাত্রী সাধারণকে জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। 

তারা বলেন, কিছুদিন পরপর বাস ধর্মঘট করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। দেশের সার্বিক উন্নয়ন স্বার্থে এসব ধর্মঘট বন্ধ করতে হবে।

অপরদিকে মৌলভীবাজার এসএমএস পরিবহনের নেতারা জানান, হবিগঞ্জ সিলেট বিরতিহীনের ফিটনেসবিহীন বাস এ সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল আমাদের এসএমএস পরিবহনের বাসকে ব্যবহার করার সুযোগ দিতে হবে।

/কেএইচও


  বিষয়:   হবিগঞ্জ  সিলেট  পরিবহন ধর্মঘট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: