ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

ঈদুল আজহার ছুটির শেষ দিন থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহনের

2026-05-31T17:02:32+00:00
2026-05-31T18:05:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ
হবিগঞ্জ-সিলেট রুট
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৬:০৫ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। ছবি : সংগৃহীত
ঈদুল আজহার ছুটির শেষ দিন থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। 

রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে এমন চিত্র দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটে যাত্রীবা‌হী বাসের পাশাপা‌শি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে। অপরদিকে লঞ্চ ঘাটেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। 

এছাড়াও যাত্রা নিরাপদ করতে ফে‌রিঘাটে বাস থেকে যাত্রী না‌মিয়ে খা‌লি বাস ফে‌রিতে ওঠানো হচ্ছে। সচেতনতায় কাজ করছে নৌপুলিশসহ সং‌শ্লিষ্টরা। যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরুটে চলাচল করছে ১৫টি ফে‌রি ও ২০‌টি লঞ্চ। 


বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকেই সকল সরকারি অফিস খুলবে। ছুটির শেষ দিন থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে ঘাটে তেমন যাত্রী ও যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে ঘাটে চাপ বাড়বে। আজ যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।’ 

/কেএইচও
  বিষয়:   ছুটি  কর্মস্থল  মানুষ  দৌলতদিয়া ঘাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: