রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তি, এনসিপি নেতাকে গণধোলাই

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হত্যার হুমকিসহ বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য

2026-05-31T18:44:13+00:00
2026-05-31T18:44:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তি, এনসিপি নেতাকে গণধোলাই
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৬:৪৪ পিএম 
গণপিটুনির শিকার এনসিপি নেতা আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হত্যার হুমকিসহ বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার আনোয়ার হোসেন (৩৮) রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তিরও সংগঠক।

জানা যায়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে হত্যার হুমকিসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রোববার দুপুরে রুহুল আমিন নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪ জনকে আসামি করে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। পরে পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখায়।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আনোয়ার আগে স্থানীয় আওয়ামী লীগের দাপুটে কর্মী ছিলেন। ২০২৪ সালে ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন। পরে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অশালীন বক্তব্য দেন।

জেলা এনসিপির সিনিয়র সদস্যসচিব আলমগীর হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন বর্তমানে কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক। এর আগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শনিবার রাতে তার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, এটি কোনো সভ্য সমাজে হতে পারে না।’

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘আনোয়ার নিজেকে এনসিপি নেতা পরিচয় দেন। খবর পেয়ে আমরা তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।’

/কেএইচও


  বিষয়:   রাষ্ট্র  কটূক্তি  এনসিপি নেতা  গণধোলাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: