প্রেমিকাকে ভিডিও কল দিয়ে প্রেমিকের আত্মহত্যা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকাকে ভিডিও কল দিয়ে তুষার আলী (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

2026-05-31T19:13:47+00:00
2026-05-31T19:13:47+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রেমিকাকে ভিডিও কল দিয়ে প্রেমিকের আত্মহত্যা
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:১৩ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকাকে ভিডিও কল দিয়ে তুষার আলী (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। 

রোববার (৩১ মে) সকালে উপজেলার চান্দুলিয়া ইউনিয়নের কুমোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তুষার আলী কুমোরপুর গ্রামের বাসিন্দা ও আবু লায়েস এর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ১০টার দিকে গ্রামের একটি বাঁশঝাড়ে তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার আগে তুষার আলী মোবাইল ফোনে এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। 

তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’ 

/কেএইচও
  বিষয়:   প্রেমিকা  ভিডিও কল  প্রেমিক  আত্মহত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: