ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে

2026-05-31T20:38:40+00:00
2026-05-31T20:39:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৮:৩৮ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৮:৩৯ পিএম
ইরানের তেহরান প্রদেশে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সদস্যরা অংশগ্রহণ করেন। ছবি : মিডল ইস্ট মনিটর
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

রোববার (৩১ মে) ইরানের রেভল্যুশনারি গার্ডের স্থলবাহিনী এই অভিযান পরিচালনা করে। এই হামলায় বিমান ও স্থল— দুই ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

তবে ঠিক কোন কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা করা হয়েছে বা ইরাকের কোন কোন এলাকায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানায়, কুর্দিস্তান সীমান্তবর্তী ইরাকের উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে কিছু ইরান-বিরোধী সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে, যা তেহরানের জন্য নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে আছে।

এদিকে, এই অভিযানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানের কৌশলগত নিরাপত্তার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে জানানো হয়েছে।


সূত্র : আল-জাজিরা 

/ইউএমএইচ



  বিষয়:   ইরাক  ইরান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: