সিরিয়ায় নতুন করে ইসরায়েলের সামরিক তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দেরা প্রদেশের কিছু অংশে নতুন করে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী।

2026-05-31T20:53:31+00:00
2026-05-31T21:26:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়ায় নতুন করে ইসরায়েলের সামরিক তৎপরতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৯:২৬ পিএম
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দেরা প্রদেশের কিছু অংশে নতুন করে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। ছবি : আনাদোলু
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দেরা প্রদেশের কিছু অংশে নতুন করে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয় এবং কিছুক্ষণ ধরে বেসামরিক নাগরিক ও যানবাহন তল্লাশি চালানো হয়, পরে তারা এলাকা ত্যাগ করে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা সাইদা আল-গোলান ও কুনেইত্রা প্রদেশের আল-বাসালি খামার এলাকাকে সংযোগকারী সড়ক ধরে এগিয়ে আসে এবং সেখানে কয়েক ঘণ্টা পথচারীদের থামিয়ে তল্লাশি চালায়। 

এছাড়া পশ্চিম দেরার ইয়ারমুক অববাহিকা অঞ্চলের মারিয়া শহরের পূর্ব প্রবেশদ্বারে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে বেসরকারি যানবাহন, গণপরিবহন এবং স্থানীয় বাসিন্দাদের তল্লাশি করা হয়।


মারিয়া শহরের মেয়র মুওয়াফাক মাহমুদ সানাকে জানান, প্রায় ১৫০ জন সৈন্য বহনকারী চারটি ইসরায়েলি সামরিক যান শহরে প্রবেশ করে এবং স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জের কাছে একটি চেকপোস্ট স্থাপন করে। পরে কোনো গ্রেফতার ছাড়াই তারা এলাকা ত্যাগ করে।  

সিরিয়ার কর্তৃপক্ষ এসব অভিযানকে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলে নিয়মিত সামরিক অভিযান, গ্রেফতার, বেসামরিক নাগরিকদের ওপর হামলা, কৃষিজমি ধ্বংস এবং বিমান হামলার অভিযোগও করেছে। 

সূত্র : আল-জাজিরা 

/ইউএমএইচ


  বিষয়:   সিরিয়া  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: