লেবাননে সামরিক অভিযান আরও বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে লেবাননে স্থল অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এই

2026-05-31T21:06:55+00:00
2026-05-31T21:06:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে সামরিক অভিযান আরও বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৯:০৬ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : ওয়াল স্ট্রিট জার্নাল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে লেবাননে স্থল অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এই নির্দেশকে কেন্দ্র করে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বেউফোর্ট ক্যাসেল এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থান বজায় থাকবে এবং এই অঞ্চলকে ভবিষ্যতে একটি বিস্তৃত ‘নিরাপত্তা অঞ্চল’-এর অংশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরেই এই ধরনের নিরাপত্তা জোন তৈরির বিষয়ে ইসরায়েল আলোচনা করে আসছে।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা বর্তমানে লেবানন, সিরিয়া এবং গাজা উপত্যকা—এই তিনটি ফ্রন্টেই একযোগে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, চলতি মে মাসেই হিজবুল্লাহর প্রায় ৭০০ সদস্যকে হত্যা করা হয়েছে এবং গত মার্চ থেকে এখন পর্যন্ত সংগঠনটির মোট প্রায় ৮,০০০ সদস্য নিহত হয়েছে।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, দেশটি এখন প্রতিরোধমূলক নিরাপত্তা কৌশল অনুসরণ করছে, যার লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং সম্ভাব্য হুমকি মোকাবেলা করা।

তিনি বেউফোর্ট ক্যাসেল এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনায় একটি মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন। 

নেতানিয়াহু বলেন, বেউফোর্ট ক্যাসেলের নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ মোড়… আমরা ভয়ের বাধা ভেঙে দিয়েছি এবং এখন আমরা সব ফ্রন্টে—সিরিয়া, গাজা ও লেবাননে— অপারেশন চালাচ্ছি। 

সূত্র : আল-জাজিরা  

/ইউএমএইচ



  বিষয়:   লেবানন  নেতানিয়াহু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: