বরিশালে এইচএসসির নতুন ১৩ কেন্দ্রের তালিকা প্রকাশ

বরিশাল ব্যুরো

সারাদেশ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন করে আরও ১৩টি কেন্দ্রের অনুমোদন দিয়েছে।

2026-05-31T21:46:10+00:00
2026-05-31T21:49:40+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে এইচএসসির নতুন ১৩ কেন্দ্রের তালিকা প্রকাশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৯:৪৬ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৯:৪৯ পিএম
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন করে আরও ১৩টি কেন্দ্রের অনুমোদন দিয়েছে। ছবি : সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন করে আরও ১৩টি কেন্দ্রের অনুমোদন দিয়েছে। বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নতুন অনুমোদন পাওয়া কেন্দ্রগুলো হলো- বরিশালের বাবুগঞ্জের চন্দ্রপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সদরের তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেন্দিগঞ্জের ভাষাণচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়।

পটুয়াখালী জেলার নতুন কেন্দ্রগুলো হলো- দশমিনার ডা. ডলি আকবর মহিলা কলেজ, রাবালীর হালিমা খাতুন মহিলা কলেজ এবং গলাচিপার চর আগস্তি হাই স্কুল অ্যান্ড কলেজ।


বরগুনা জেলার বেতাগীর বিবিচিনি নিয়ামতি স্কুল অ্যান্ড কলেজ, বামনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ এবং তালতলীর উম্মুল কুরা কলেজও নতুন কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছে।

এছাড়া ভোলা জেলার দৌলতখান মহিলা কলেজ, হাটশশীগঞ্জের তজুমদ্দিন মহিলা কলেজ, মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ এবং চরফ্যাশনের দক্ষিণ আইচা কলেজকে কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করবে।

/কেএইচও


  বিষয়:   এইচএসসি  কেন্দ্র  তালিকা প্রকাশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: