দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে

2026-05-31T23:22:40+00:00
2026-06-01T01:51:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১১:২২ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ১:৫১ এএম
প্রতীকী ছবি
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) উপজেলা কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা-মা দুজনেই দিনমজুর। সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির মা-ও ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান।


বাড়ির সামনে লতিফ উদ্দিন সহ আরও কয়েকজন দিনমজুর ধান কাটছিল। লতিফের সহযোগীরা খাবার খেতে অন্য জায়গায় চলে গেলে, শিশুটিকে একা পেয়ে তাদের বাড়িতে পানি খাওয়ার জন্য বাড়ির ভিতরে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। ভয়ে শিশুটি চিৎকার করে দ্রুত দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী তার নানির কাছে গিয়ে এই ঘটনা জানায়। পরে দ্রুত খবর পেয়ে এলাকাবাসী, শিশুটির মা ও বাবা এসে লতিফ উদ্দিনকে আটক করে।

খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। 

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া বলেন, ‘আটককৃত লতিফ উদ্দিনের বিরুদ্ধে পরিবার থেকে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।’

/কেএইচও


  বিষয়:   দ্বিতীয় শ্রেণি  শিক্ষার্থী  ধর্ষণচেষ্টা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: