ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ঈদুল আজহার ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ। টানা সাত দিনের অবকাশের পর সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি

2026-06-01T08:54:14+00:00
2026-06-01T08:54:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৫৪ এএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ ঈদুল আজহার ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে দেশ। টানা সাত দিনের অবকাশের পর সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম।

ঈদকে কেন্দ্র করে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। সাপ্তাহিক বন্ধের সঙ্গে মিলিয়ে এই ছুটি দীর্ঘ হওয়ায় কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ পান। তবে ছুটির আমেজ শেষ করে এখন আবার কর্মস্থলে ফেরার পালা।

আজ থেকে দেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে শুরু হবে স্বাভাবিক অফিস কার্যক্রম। একই সঙ্গে সচল হবে আর্থিক খাতের সব কার্যক্রম। ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে, আর অফিস সময় থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন

বিমা কোম্পানিগুলোও একই সময়সূচিতে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে দেশের প্রধান দুই পুঁজিবাজার- ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। সংশ্লিষ্ট অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢলও বাড়ছে। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মজীবী মানুষ সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

তবে সংশ্লিষ্টদের ধারণা, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়াগুলোতে পূর্ণাঙ্গ কর্মব্যস্ততা দেখা নাও যেতে পারে। অনেক কর্মী এখনও ছুটির রেশ কাটিয়ে কর্মস্থলে ফিরছেন, ফলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে আরও এক-দুদিন সময় লাগতে পারে।

এএডি/
  বিষয়:   ঈদ  ছুটি  অফিস  আদালত  ব্যাংক  পুঁজিবাজার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: