বঙ্গোপসাগরে জেলের জালে উঠে এলো রহস্যময় বস্তু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটার জেলেদের জালে লাল রঙের একটি অস্বাভাবিক ও ড্রোনসদৃশ বস্তু আটকা পড়েছে।রোববার (৩১ মে) বিকেল

2026-06-01T14:05:52+00:00
2026-06-01T14:24:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গোপসাগরে জেলের জালে উঠে এলো রহস্যময় বস্তু
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ০১.০৬.২০২৬ ২:২৪ পিএম
ছবি : সময়ের আলো প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটার জেলেদের জালে লাল রঙের একটি অস্বাভাবিক ও ড্রোনসদৃশ বস্তু আটকা পড়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে গভীর সমুদ্রে মাছ শিকারের সময় এই ঘটনা ঘটে। সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানা পুলিশ।

স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় জাল তুলছিল। এ সময় বিমানের আকৃতির একটি রহস্যময় বস্তু জালে আটকে ওপরে উঠে আসে। বস্তুটির সাথে ডানা ও পাখার মতো অংশ রয়েছে। জালে আটকে যাওয়ায় সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে পড়ে গেলে জেলেরা কৌশলে সেটিকে টেনে ট্রলারে তোলেন। এরপর সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে এসে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উজ্জ্বল লাল রঙের বস্তুটি দেখতে অনেকটা ছোট আকৃতির যুদ্ধবিমানের মতো। সাগরের বুক থেকে এমন অজানা ও রহস্যময় বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। বস্তুটি একনজর দেখতে থানায় উৎসুক মানুষের ভিড় জমেছে। তবে বস্তুটি সমুদ্রের ঠিক কোন স্থান থেকে ভেসে এসেছে— সে বিষয়ে জেলেরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।


স্থানীয় সচেতন মহলের ধারণা, এটি সমুদ্রের তলদেশে গবেষণা বা জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত কোনো বিশেষ ড্রোন বা স্বয়ংক্রিয় রোবোটিক যন্ত্র হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি কোনো বিদেশি নৌবাহিনীর সামরিক মহড়ার অংশও হতে পারে। তবে প্রকৃতপক্ষ এটি কী এবং কোথা থেকে এসেছে, সে বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে থানার মোবাইল ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহান বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বিমানের আকৃতির রহস্যময় বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। এটি আসলে কী, তা নিশ্চিত হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞ দলের সাথে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পাথরঘাটা  জালে ধরা  ড্রোনসদৃশ  রহস্যময় বস্তু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: