শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় আরও ৩৫ জন বিধায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (১ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে

2026-06-01T17:03:27+00:00
2026-06-01T17:03:27+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:০৩ পিএম 
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় আরও ৩৫ জন বিধায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় আরও ৩৫ জন বিধায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (১ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে রাজ্য মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। কলকাতার লোকভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রিসভার বৈঠকের পর তাদের মধ্যে দপ্তর বণ্টনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারীদের মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, দীপক বর্মণ, মনোজ ওঁরাও এবং গৌরীশঙ্কর ঘোষসহ আরও কয়েকজন বিধায়ক।

অন্যদিকে রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ এবং মালতী রাভা রায় স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

প্রতিমন্ত্রীদের তালিকায় স্থান পেয়েছেন জোয়েল মুর্মু, অশোক দিন্দা, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, সুমনা সরকার, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী ও উমেশ রাইসহ আরও কয়েকজন বিধায়ক।


উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। একই অনুষ্ঠানে দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পালও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর বিভিন্ন দপ্তরের দায়িত্বে কিছু পরিবর্তন আনা হতে পারে। গত সপ্তাহে নয়াদিল্লিতে রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৮টিতে জয়লাভ করে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং পূর্ব ভারতে এটি বিজেপির অন্যতম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।



/ইউএমএইচ



  বিষয়:   শুভেন্দু অধিকারী  মন্ত্রিসভা  শপথ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: