ঈদের ছুটি শেষে ভোমরা বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।সোমবার (১ জুন) সকাল

2026-06-01T18:53:31+00:00
2026-06-01T18:53:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের ছুটি শেষে ভোমরা বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম 
ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। 

এতে পুরোদমে শুরু হয়েছে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতায়।


ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, ‘ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগ ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ভোমরা স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়।’

উল্লেখ্য, ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

/কেএইচও


  বিষয়:   ঈদ  ছুটি  বন্দর  আমদানি-রফতানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: