হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সহায়তায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আশ্বস্ত করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ ও নিরাপদ

2026-06-01T20:35:00+00:00
2026-06-01T20:35:00+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের প্রেসিডেন্ট
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সহায়তায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে আশ্বস্ত করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ ও নিরাপদ করতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত।

সোমবার (১ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত ও নির্বিঘ্ন রাখার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে দুই নেতার মধ্যে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।


ফোনালাপে পেজেশকিয়ান বলেন, মূল সমস্যা তৈরি হয়েছে ইরানের জাহাজ চলাচল ও বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে।

তিনি আরও বলেন, জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইরান জাপানি জাহাজগুলোর জন্য নিরাপদ ও সহজ পথ নিশ্চিত করতে কাজ করবে, যাতে তারা কোনো ধরনের বাধা ছাড়াই চলাচল করতে পারে। 


/ইউএমএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: