তারকাদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক

সময়ের আলো ডেস্ক

খেলা

চার দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে

2026-06-02T11:47:26+00:00
2026-06-02T11:47:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
তারকাদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৪৭ এএম 
সংগৃহীত ছবি
চার দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলটি এবার উত্তর আমেরিকার আসরে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড। অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ান কোচের দলে স্থানীয় লিগের পাশাপাশি ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলা একাধিক ফুটবলার জায়গা পেয়েছেন। ফলে অতীতের যেকোনো সময়ের তুলনায় ইরাকের স্কোয়াডকে বেশি ভারসাম্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

দলের আক্রমণভাগের প্রধান ভরসা আয়মেন হুসেন। বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলই ইরাককে মূল পর্বে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি ইংল্যান্ডে খেলা আলী আল-হামাদিও থাকছেন নজরে। ইপসউইচ টাউনের এই ফরোয়ার্ড ইতোমধ্যেই ইরাকি ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম মুখ হয়ে উঠেছেন।

মিডফিল্ডে সৃজনশীলতার দায়িত্ব থাকবে আমির আল-আম্মারি ও জিদান ইকবালের কাঁধে। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা জিদান ইকবালকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেশ বড়। ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা তাকে দলের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করেছে।
আরও পড়ুন

ডিফেন্সেও রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতার ছাপ। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও ইন্দোনেশিয়ার ক্লাবে খেলা কয়েকজন ফুটবলার রক্ষণভাগকে শক্তিশালী করার দায়িত্ব পালন করবেন।

তবে বিশ্বকাপে ইরাকের পথ মোটেও সহজ নয়। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, উদীয়মান নরওয়ে এবং শারীরিক সক্ষমতায় সমৃদ্ধ সেনেগাল। তাই নকআউট পর্বে যেতে হলে শুরু থেকেই সেরাটা উজাড় করে দিতে হবে মধ্যপ্রাচ্যের দলটিকে।

১৯৮৬ সালের বিশ্বকাপে নিজেদের একমাত্র অংশগ্রহণে কোনো ম্যাচ জিততে পারেনি ইরাক। এবার সেই হতাশার ইতিহাস বদলে নতুন অধ্যায় লেখার স্বপ্ন দেখছে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’।

২০২৬ বিশ্বকাপে ইরাকের গ্রুপপর্বের সূচি-
১৬ জুন, রাত ৪টা: ইরাক বনাম নরওয়ে - ফক্সবোরো, যুক্তরাষ্ট্র;
২২ জুন, রাত ৩টা ৫টা: ফ্রান্স বনাম ইরাক - ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র;
২৬ জুন, রাত ১টা: সেনেগাল বনাম ইরাক - টরন্টো, কানাডা।

ইরাকের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ফাহাদ তালিব, জালাল হাসান, আহমেদ বাসিল;
ডিফেন্ডার: হুসেন আলী, মানাফ ইউনিস, জাইদ তাহসিন, রেবিন সুলাকা, আকাম হাশেম, মারকাস দোসকি, আহমেদ ইয়াহিয়া, জাইদ ইসমাইলি, ফ্রান্স পুত্রোস, মোস্তফা সাদুন;
মিডফিল্ডার: আমির আল-আম্মারি, কেভিন ইয়াকুব, জিদান ইকবাল, আমির শের, ইব্রাহিম বায়েশ, আহমেদ কাশেম, ইউসেফ আমিন, মার্কো ফারজি;
ফরোয়ার্ড: আলী জসীম, আলী আল-হামাদি, আলী ইউসেফ, আয়মেন হোসেন এবং মোহানাদ আলী।

এএডি/


  বিষয়:   তারকা  বিশ্বকাপ  দল  ঘোষণা  ইরাক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: