ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাবা নুরুজ্জামান

2026-06-02T13:14:45+00:00
2026-06-02T14:04:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:১৪ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ২:০৪ পিএম
ধামইরহাট থানা। ছবি : সময়ের আলো
নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাবা নুরুজ্জামান (৪৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত নুরুজ্জামান এবং তার ছেলে আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল এলাকার বাসিন্দা।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ধামইরহাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। নিহতের বাবাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সময়ের আলোকে বলেন, ‘আমাইতাড়া বাজার থেকে বাবা-ছেলে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি চকসুবল এলাকায় যাচ্ছিলেন। এ সময় নজিপুর থেকে বিপরীতমুখী একটি ট্রাক ধামইরহাটের দিকে যাচ্ছিল। ওই ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের খড়ের পলার সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয় এবং নিহতের পিতা প্রাথমিক চিকিৎসা শেষে এখন আশঙ্কা মুক্ত রয়েছেন।

রাত বারোটার দিকে ধামইরহাট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/মহু



  বিষয়:   ধামইরহাট  সড়ক  দুর্ঘটনা  নিহত  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: