বান্দরবানের মিয়ানমার সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্তমর্টারশেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (৯) নামে এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (২ জুন) দুপুর ২

2026-06-02T18:50:13+00:00
2026-06-02T19:28:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানের মিয়ানমার সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:৫০ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৭:২৮ পিএম
প্রতীকী ছবি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত  মর্টার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু বাইশফারি তংচঙ্গ্যা পাড়ার বাসিন্দা। ২০২০ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে বান্দরবানে বসবাস করছে তার পরিবার।


স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছে, সকালে তার মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায় ওই শিশু। দুপুরের দিকে জুমের বাগানের নিচে মিয়ানমারের সীমান্ত কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পেয়ে জুম ঘরে এনে খেলতে থাকে। এ সময়  মর্টার শেলটি হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/মহু



  বিষয়:   বান্দরবান  মিয়ানমার  সীমান্ত  মর্টার শেল  বিস্ফোরণ  শিশু  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: