বিটিআরসির মৌখিক পরীক্ষার পুনর্নির্ধারিত সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

চাকরি

৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায়

2026-06-02T19:10:58+00:00
2026-06-02T20:20:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
বিটিআরসির মৌখিক পরীক্ষার পুনর্নির্ধারিত সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৮:২০ পিএম
ছবি : সংগৃহীত
৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। 

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, অনিবার্য কারণে ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়

পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪, ১৫, ১৬ ও ১৮ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদের ধরন অনুযায়ী পরীক্ষা সকাল ১০টা ও বেলা ২টা থেকে শুরু হবে।


পরীক্ষার স্থান : বিটিআরসি ভবন, কক্ষ নম্বর-১১৭, আগারগাঁও, ঢাকা।

মৌখিক পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা

১। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

২। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, তিন কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদ/কাগজপত্রের মূল কপি এবং অতিরিক্ত একসেট সত্যায়িত ফটোকপি (গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) বোর্ডের নিকট জমা দিতে হবে।

৩। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিটিআরসি  মৌখিক  পরীক্ষা  সূচি  প্রকাশ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: