৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

​লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।​মঙ্গলবার (২ জুন)

2026-06-02T23:44:14+00:00
2026-06-02T23:44:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৪৪ পিএম 
গ্রেফতার আবু তালেব। ছবি : সংগৃহীত
​লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

​মঙ্গলবার (২ জুন) ভোররাতে হাতীবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গত ২৯ মে (ঈদের পরদিন) হাতীবান্ধা থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন ভুক্তভোগী শিশুটির নানা।

​অভিযুক্ত আবু তালেব ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।

​জানা গেছে, গত ২৯ মে ঈদের পরদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে বাড়ি থেকে বের হয় ৭ বছরের ওই শিশু। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যাটারিচালিত ভ্যানচালককে বলে, আংকেল আমাকে একটু বাড়িতে নামিয়ে দিয়ে আসেন। ওই ভ্যানচালক বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে পাশের একটি স'মিলের (করাতকল) গ্যারেজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। 


পরে শিশুটি অন্য আরেকটি ভ্যানে চড়ে বাড়ি ফিরে তার নানিকে ধর্ষণের বিষয়টি জানায়। অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান দায়িত্বরত চিকিৎসক। মঙ্গলবার ভোররাতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ভ্যানচালক আবু তালেবকে গ্রেফতার করে। 

​হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশাররফ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার হয়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   শিশু  ধর্ষণ  অভিযোগ  ভ্যানচালক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: