পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক

2026-06-03T00:10:45+00:00
2026-06-03T00:10:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:১০ এএম 
দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান। ছবি : সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান। 

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। 

শায়রুল কবির খান বলেন, ‘আমি টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও কথা হয়েছে। তারা দুজনেই আগামী ৪ জুন সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আসছেন।’


এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, তার নির্দেশনায় কাজ করে এ সাফল্য এসেছে। জাতিসংঘের সদস্য ১৯৩ দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর তার দেওয়া বিজয়ী ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে এজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’

ড. খলিলুর রহমান তার নির্বাচনি ভিশন বিবৃতিতে ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র তুলে ধরেছিলেন। যার মধ্যে যুদ্ধ বন্ধ, সকল দেশকে সমান অধিকারের মাধ্যমে এগিয়ে নেওয়া এবং বিশ্বব্যাপী মানবাধিকারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। 


খলিলুর রহমান নির্বাচিত হলে তিনি সকলের জন্য পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্বপালনের প্রতিশ্রুতি দেন।

নির্বাচন প্রক্রিয়া ও ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। 

/কেএইচও


  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী  অভিনন্দন  সময়ের আলো  উপদেষ্টা সম্পাদক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: