কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।বুধবার (৩ জুন) ভোরের

2026-06-03T11:56:45+00:00
2026-06-03T11:56:45+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৫৬ এএম 
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ছবি : সংগৃহীত
কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (৩ জুন) ভোরের দিকে এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করছে যে দেশের অভ্যন্তরে কোনো স্থাপনায় শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ঘটেনি। মাঝরাতে যে শব্দ শোনা গিয়েছিল, সেটি ছিল শত্রুতে ক্ষেপণাস্ত্র-ড্রোন ধ্বংসের আওয়াজ।

তবে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী বিবৃতি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বার্তায় এ বিবৃতিকে ‘হাস্যকর’ উল্লেখ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বলেছে, আমাদের কাছে প্রমাণ আছে যে কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘটেছে বলে জানা গেছে, কিন্তু দেশটির সেনবাহিনী এখন পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।


মঙ্গলবার মাঝরাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে জানায়, পারস্য উপসাগরের ইরানি দ্বীপ কেশমের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই প্রতিবেদনের কিছুক্ষণ পরেই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ করে আইআরজিসি।

সূত্র : সিএনএন


  বিষয়:   কুয়েত  বাহরাইন  ইরান  মার্কিন ঘাঁটি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: