বেনাপোল সীমান্ত থেকে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার

2026-06-03T15:52:12+00:00
2026-06-03T15:55:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বেনাপোল সীমান্ত থেকে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৩:৫৫ পিএম
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা হয়।

এ ঘটনায় ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ চারজন আহত হয়েছেন। তবে, গাড়িতে থাকা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যরা নিরাপদ আছেন।

ঘটনার পর দুপুর ১টা ৫৮ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে একটা পোস্ট দিয়ে বিস্তারিত জানান। তিনি লেখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।’


ফেরার পথে গাড়িতে হামলার কথা উল্লেখ করে এনসিপির এই নেতা লেখেন, ‘ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।’

সবশেষে সীমান্ত নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে দৃঢ়তার সঙ্গে তিনি লেখেন, ‘সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।’

উল্লেখ্য, ‘পুশ-ইন’ ইস্যুতে একটি প্রতিনিধি দল নিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় যান নাসীরুদ্দিন পাটওয়ারী। ফেরার পথে তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলায় জড়িত, এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/মহু




  বিষয়:   বেনাপোল  সীমান্ত  নাসীরুদ্দিন পাটওয়ারী  গাড়ি  হামলা  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: