পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সজীব (২০) নিহত ও রিয়াদ (২৯) আহত হয়েছেন। অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান রাসেল (২৩) নিহত হয়েছেন।বুধবার

2026-06-03T18:44:46+00:00
2026-06-03T18:47:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৪৪ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সজীব (২০) নিহত ও রিয়াদ (২৯) আহত হয়েছেন। অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান রাসেল (২৩) নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে সজীব এবং চরটেকী গ্রামের লালু মিয়ার ছেলে রিয়াদ দুইজন সজীবের বড় ভাই রাজীবের বিয়ের গায়ে হলুদের সরঞ্জামের জন্য মোটরসাইকেলে পাকুন্দিয়া যাওয়ার পথে কোষাকান্দা নামক স্থানে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে খোকন মিয়ার ছেলে সজীব মারা যান।


অন্যদিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মেহেদী হাসান রাসেল বাড়ির পাশের জমিতে কাজ করে বিশ্রাম নিতে বাড়ির পাশের মুদির দোকানে টিনের বেড়ায় হেলান দিয়ে বসা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার বলেন, নিহতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: