হাইওয়ে পুলিশের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুর ৩টার দিকে মাওয়া

2026-06-03T20:19:23+00:00
2026-06-03T20:19:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাইওয়ে পুলিশের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:১৯ পিএম 
দুর্ঘটনা কবলিত গোল্ডেন লাইন বাস। ছবি : সময়ের আলো প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুর ৩টার দিকে মাওয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মো. জামাল হোসেন (৪০) ও মাহফুজ মোল্লা (৩০)

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়া থেকে ঢাকাগামী একটি গোল্ডেন লাইন পরিবহনের বাস হাইওয়ে পুলিশের একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।


নিহতরা মাওয়া হাইওয়ের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তারা হাইওয়ে পুলিশের গাড়িতে বসা ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মাওয়া হাইওয়েতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/জোই



  বিষয়:   হাইওয়ে পুলিশ  গাড়ি  যাত্রীবাহী বাস  নিহত  ঢাকা  দক্ষিণ কেরানীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: