চীন সফর দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে : জুয়েল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চীন সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দেশের জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর

2026-06-03T20:51:31+00:00
2026-06-03T20:51:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
চীন সফর দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে : জুয়েল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৫১ পিএম 
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। ছবি : সংগৃহীত
চীন সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দেশের জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। চীন সরকারের ‘স্টাডি অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ আমন্ত্রিত হওয়ার পর তিনি এই কথা বলেন।

এদিকে চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় শরীফ উদ্দীন জুয়েলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলটি আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চীনের ঐতিহাসিক শহর চংকিং এবং আধুনিক অর্থনৈতিক কেন্দ্র সাংহাই পরিদর্শন করবে। সেখানে তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পরিসরে যুবদল নেতার এই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং তা থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।


/কহু


  বিষয়:   চীন  যুবদল  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: