দেনাদারের দায়ের কোপে পাওনাদার নিহত

নেত্রকোনা সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় দায়ের কোপে মিলন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে

2026-06-03T21:11:07+00:00
2026-06-03T21:11:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেনাদারের দায়ের কোপে পাওনাদার নিহত
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:১১ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৯:১১ পিএম
গাছে বেঁধে রাখা হয় ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে। ছবি : সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় দায়ের কোপে মিলন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

নিহত মিলন মিয়া উপজেলার দলপা গ্রামের আমজুদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে ভাঙারির ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিয়া বেগমের কাছে দুই হাজার টাকা পাওনা ছিল মিলনের। দুপুরে পাওনা টাকার তাগাদা দিতে গেলে মিলনের সঙ্গে তর্ক হয় হাবিয়ার। এক পর্যায়ে ইমন দা দিয়ে মিলনের গলার বাম পাশে আঘাত করেন। এতে গুরুতর জখম হন মিলন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত মা ছেলেকে আটক করে। এ সময় ইমনকে গাছে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেছেন, হত্যাকাণ্ডের অভিযোগে মা-ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  বিষয়:   দেনাদারের দায়ের কোপে পাওনাদার নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: