প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার সার্বিক পরিস্থিতি ও দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে এক উচ্চপর্যায়ের বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ জুন) বিকেলে

2026-06-03T21:52:07+00:00
2026-06-03T21:52:07+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ১৪)
ছবি : সময়ের আলো
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার সার্বিক পরিস্থিতি ও দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে এক উচ্চপর্যায়ের বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরের এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার কৃত্রিম জলাবদ্ধতা দূরীকরণ, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্তমানে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত ও নিবিড় আলোচনা করা হয়। 

প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে চলমান প্রকল্পগুলোর কাজ অত্যন্ত দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় ডিএনডি এলাকার টেকসই উন্নয়নে সব দফতরের মধ্যে একটি সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এই উচ্চপর্যায়ের বিশেষ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নীতি নির্ধারণী আলোচনায় অংশ নেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: