জয়পুরহাটে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলা ও জয়পুরহাট সদর উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মো. হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের মৃত পুরা মফিজের ছেলে সামছুদ্দিন (৬০)।
জয়পুরহাট সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট বিলপাড়া এলাকায় আরেকটি বজ্রপাতের ঘটনা ঘটে। থিয়ট গ্রামের হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) জমির মাঠের খেত থেকে ধানের নাড়া কেটে বাড়ির কাছাকাছি আসছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
সময়ের আলো/জোই