মহাসড়কে চেকপোস্টে ডিউটির সময় বাসের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশায়

2026-06-03T22:42:52+00:00
2026-06-03T22:49:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মহাসড়কে চেকপোস্টে ডিউটির সময় বাসের ধাক্কা, ৪ পুলিশ সদস্য আহত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৪২ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ১০:৪৯ পিএম
দুর্ঘটনা কবলিত সিএনজি। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশায় থাকা চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে কুটি চৌমুহনী এলাকার সিলেট-কুমিল্লা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার আওতাধীন কুটি চৌমুহনী এলাকায় ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনের সামনে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এ দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা একটি সিএনজিতে অবস্থান করছিলেন।


এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস সিএনজিটির বাম পাশে সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল মনির, কনস্টেবল এমদাদুল হকসহ মোট চারজন পুলিশ সদস্য আহত হন। 

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও সহকর্মী পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর পুলিশ এনা পরিবহনের বাসটি জব্দ করে কসবা থানায় নিয়ে যায়। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কসবা থানা সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মহাসড়ক  চেকপোস্ট ডিউটি  বাসের ধাক্কা  পুলিশ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: